০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউনিয়নের নালনগরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

  • তারিখ : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 1401

মাজহারুল ইসলাম বাপ্পি।।

কুমিল্লা সদর দক্ষিণের নালনগরে জোরপূর্বকভাবে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে অবৈধ দখলের পায়তারাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে চন্দন চন্দ্র শীল বলেন,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ওলইন গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে অহিদুর রহমান থেকে জয়নাল আবেদীন ও তার দুই ভাই খোরশেদ আলম, শাহআলম নালনগর মৌজায় ২৪ শতক জায়গা ক্রয় করে।
ক্রয়কৃত জায়গার দলিল নং-১১১৬,নামজারি খতিয়ান নং-২৪০।

পরবর্তীতে জয়নাল আবেদীন থেকে আমি চন্দন চন্দ চন্দ্র শীল ৮ শতক জায়গা ক্রয় করি। যাহার দলিল নং-১৩০৩২,বিএস খতিয়ান নং-৪,দাগ নং-৫৫৫,জেল নং-৩০৩,নামজারি খতিয়ান নং-২৮৫।

শাহআলম থেকে আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম রনি ৬ শতক জায়গা ক্রয় করে। যাহার দলিল নং-১৩৮৮০,নামজারি খতিয়ান নং-২৮৬ এবং খোরশেদ আলম থেকে জোহরা খাতুন ও এনায়েত হোসেন ১০ শতক জায়গা ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘ প্রায় এক যুগ ধরে ওই জায়গা ভোগ দখল করে আসছি।

এমতাবস্থায় ওলইন গ্রামের মৃত মহরম আলীর ছেলে মোহাম্মদ আলী ও তার চাচা অহিদুর রহমান বহিরাগতদের নিয়ে জোরপূর্বক ভাবে আমাদের ক্রয়কৃত জায়গা দখলের পায়তারা চালাচ্ছে। অবৈধ দখলের পায়তারাকারীরা প্রতিনিয়ত আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে।

এমতাবস্থায় একদিকে যেমনিভাবে জায়গা বেদখলের আশংকা রয়েছে,তেমনিভাবে প্রতিনিয়ত হুমকি-ধমকির ফলে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

অবৈধ দখলের পায়তারাকারীদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় সংসদ সদস্য মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল)এমপি,কুমিল্লা জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার,সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ, পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

শেয়ার করুন

সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউনিয়নের নালনগরে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

তারিখ : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১