০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

বাঙ্গরায় ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ০৮:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / 778

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংগর সিএনজি স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুই মাদক ব্যবসায়ী, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সাহেব নগর গ্রামের জাকির হোসেনের ছেলে সোহাগ (২৫) ও হায়দরাবাদ গ্রামের জামাল মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে তুষার (২২)।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মুরাদনগর সার্কেলের তদারকিতে এস.আই সাহনাজ ও এ.এস.আই জুয়েলসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেটংগর সিএনজি স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় একটি প্রাইভেটকার তল্লাশী করে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সোহাগ ও তুষারকে আটক করা হয়।

এ ঘটনায় শনিবার দুপুরে মাদক ব্যবসায়ী সোহাগ ও তুষারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

বাঙ্গরায় ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ০৮:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১