১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় সরকারি খাল দখল করে ফিশারিজ করার অভিযোগ

  • তারিখ : ০৭:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / 386

বুড়িচং প্রতিনিধি :

জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা-দধিখলা সড়কের সুলতান মেম্বারের বাড়ির সামনে সরকারি খাল দখল করে বাধ দিয়ে ফিশারিজ করার অভিযোগ পাওয়া গেছে।

ওই এলাকার ইউপি সদস্য সুলতান আহাম্মদ এ প্রতিনিধিকে জানান, উত্তর চান্দলা গ্রামের সিরাজ আলীর ছেলে ফিরোজ মিয়া(৮৪), আজগর আলীর ছেলে হারুন মিয়া(৬০) ও ফিরোজ মিয়ার ছেলে আবু কালাম (৪৫) লোকজন নিয়ে শুক্রবার সকালে সরকারি ৩৭ শতক খালের উপর বাধ দিয়ে ফিশারিজ করার চেষ্টা করলে আমি বাধা প্রদান করি। পানি নিষ্কাশনে বর্ষা মৌসুমে এ এলাকা প্লাবিত হবার সম্ভাবনা থাকতে পারে বিধায় আমি এই কাজে বাধা দিচ্ছিলাম।

এছাড়া সরকারি খালে প্রশাসনের অনুমতি ছাড়া বাঁধ দেয়ার কারো কোন অধিকার নেই। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছিলাম।

উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটার ফলে সড়কের রিটার্নিং ওয়াল ভেঙ্গে পড়ে যায়। বাধ দেবার কাজে আমি বাধা দেওয়ার চেষ্টা করলে একই গ্রামের মনুমিয়া ও বিজন মিয়াসহ উল্লেখিত ব্যক্তিদের লোকজন লাঠিসোটা নিয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনের উপর হামলা চালায়।

পরে আত্মরক্ষার্থে আমি থানায় ফোন দিলে থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা ওই স্থান ত্যাগ করে।

ইউপি সদস্য আরো জানান, হামলাকারীরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেও তারা আবারো সন্ত্রাসী কায়দায় কাজ শুরু করতে পারে এবং আমাকে ও আমার পরিবারের উপর হামলা করতে পারে।

জানতে চাওয়া হলে সরকারি খাল ভরাট কারি ফিরোজ মিয়া এ প্রতিনিধিকে বলেন, আমাদের জায়গার পাশে মরা খাল ভরাট করার উদ্যোগ নিয়েছিলাম। বর্তমানে তা ভরাট করা বন্ধ রেখেছি। তিনি বলেন, আমি কারো উপর কোন হামলা করিনি।

শেয়ার করুন

ব্রাহ্মণপাড়ায় সরকারি খাল দখল করে ফিশারিজ করার অভিযোগ

তারিখ : ০৭:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১