০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের উলুরচরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আকবর গ্রেফতার

  • তারিখ : ০৬:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / 1568

মাজহারুল ইসলাম বাপ্পি :

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত পলাতক আসামী আকবর (৩৫) কে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

আকবর গ্রেফতার হওয়ার খবরে স্বস্তি ফিরেছে এলাকাবাসির মাঝে।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা বাজার সংলগ্ন উলুরচর গ্রামের ইউনুসের ছেলে আকবর দীর্ঘ দিন যাবত চৌয়ারা বাজার এলাকা সহ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসা চালিয়ে আসছে ।

সীমান্তের ওই পাড়ে (ভারত) তার শ্বশুর বাড়ি হওয়ায় সে ছিনতাই, মাদক সহ নানান অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে ভারতে পালিয়ে যেতো। সে ২ বছর ৪ মাসের পলাতক আসামী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস.আই নিজাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উলুরচর তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শীর্ষ এ মাদক কারবারি ও ছিনতাইকারী গ্রেফতারের খবর শুনে স্বস্তি ফিরেছে এলাকাবাসির মাঝে। সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্থানীয়রা ।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আকবরের বিরুদ্ধে ৩টি জিআর গ্রেফতারী পরোয়ানা সহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে। সে গত ৩ বছর আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সদর দক্ষিণের উলুরচরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আকবর গ্রেফতার

তারিখ : ০৬:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১