১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় প্রকাশ্যে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

  • তারিখ : ০৩:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / 1422

কুমিল্লার মনোহরগঞ্জে প্রকাশ্যে মো.আবদুর রহিম (৩৮) নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) কেচি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রহিম উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের ধিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মেম্বার রহিম ওই গ্রামের জায়েদ আলীর ছেলে।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধিকচান্দা গ্রামে একটি পুকুর ইজারা সংক্রান্ত বিষয়ে ইউপি মেম্বার আবদুর রহিমের সঙ্গে পাশের বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলীর (৫৭) বিরোধ চলছিলো। এ বিরোধকে কেন্দ্র করে রহমত আলী মেম্বার আবদুর রহিমকে মঙ্গলবার সকালে কেচি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রহমত আলীকে আটক করে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। এতে তার অবস্থা মুমূর্ষু হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

কুমিল্লায় প্রকাশ্যে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

তারিখ : ০৩:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১