০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কিশোরীকে পরিবারে পৌঁছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি দেবাশীষ চৌধুরী

  • তারিখ : ০৮:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • / 808

মাজহারুল ইসলাম বাপ্পি :

বাড়ি থেকে মা ও ভাই-বোনের সাথে অভিমান করে চলে আসা আমেনা আক্তার (১৩) নামের এক কিশোরীকে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মানবিক অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী।

কিশোরী আমেনা আক্তার লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার দলটা গ্রামের শামসুল হকের মেয়ে।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সোমবার বিকালে আমেনা আক্তার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় উদ্দেশ্যহীন ঘুরাঘুরি করতে দেখে তাকে উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানায় নিয়ে আসা হয়।

তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার (১৩ জুলাই) খোঁজ খবর নিয়ে উদ্ধারকৃত কিশোরীর গ্রামের বাড়ির ঠিকানা বের করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরী আমেনা আক্তারের মা ও ভাই এর কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত কিশোরীকে পরিবারের কাছে পৌঁছে দেয়ার ওসি দেবাশীষ চৌধুরী’র নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমেনার পরিবার।

সর্বোপরি মানবিকতার এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ।

**এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি**

শেয়ার করুন

কিশোরীকে পরিবারে পৌঁছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি দেবাশীষ চৌধুরী

তারিখ : ০৮:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১