০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার সুয়াগাজীতে ৭ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার

  • তারিখ : ০১:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / 572

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার সুয়াগাজীতে বন বিভাগের অভিযানে ৭ লাখ টাকার অবৈধ কাঠসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে মহাসড়কের কসমস ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে অবৈধ কাঠগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম এর নির্দেশে সোমবার সকাল সাতটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী কসমস ফিলিং স্টেশনের সামনে ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৭৩ টুকরা অর্থাৎ ৩২৫.১৫ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠগুলোর বাজার মূল্য ৭ লাখ টাকা।

এ সময় কাঠ বহনকারী একটি ট্রাক,ট্রাকের চালক,হেলপার এবং কাঠের মালিক সহ মোট চারজনকে আটক করা হয়। আটককৃতদের সোমবার বিকালে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সুয়াগাজী স্টেশন বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,অবৈধ কাঠ পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

কুমিল্লার সুয়াগাজীতে ৭ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার

তারিখ : ০১:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১