০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

বিশ্ব নদী দিবসে কুমিল্লায় “নোঙর”এর গোমতী বাচাঁতে মানববন্ধন

  • তারিখ : ০৭:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • / 426

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :

“মানুষের জন্য নদী” এ স্লোগানে বিশ্ব নদী দিবস-২০২১ উপলক্ষে নদী নিরাপত্তার সংগঠন নোঙর কুমিল্লা জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার ২৫ সেপ্টেম্বর বিকেল ৪ টায় কুমিল্লা গোমতী নদীর পাড় এ কর্মসূচী পালন করা হয়।

বিশ্ব নদী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত প্রতিবাদি মানববন্ধন থেকে কুমিল্লার প্রান গোমতী নদী রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। প্রতিবাদি মানববন্ধনে নদী নিরাপত্তার সংগঠন নোঙর এর সদস্য, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুমিল্লা গোমতী নদী বাচাঁও আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক ও দেলোয়ার হোসেন জাকির, নোঙর সদস্য মোঃ আল-আমিন সবুজের শহর কুমিল্লার সভাপতি আশিক পায়েল, সবুজের শহর কুমিল্লার সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান পিয়াস, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি শাহাদাৎ সরকার, নোঙর সদস্য, পিন্টু চন্দ্র সরকার, সোহাগ শান্তনূর, সামসুন্নাহার হ্যাপী, জয় দেবনাথ, সাগর চন্দ্র দাস।

মানববন্ধন শেষে সবুজের শহর কুমিল্লার সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন- বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই দেশের মাটি ও মানুষের জীবন ও জীবিকার সাথে সকল নদ-নদীর রয়েছে নিবিড় সম্পর্ক। গোমতী নদী রক্ষায় সকল নাগরিককে সচেতন থাকার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন

বিশ্ব নদী দিবসে কুমিল্লায় “নোঙর”এর গোমতী বাচাঁতে মানববন্ধন

তারিখ : ০৭:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১