০১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় পুকুর থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

  • তারিখ : ০৭:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • / 1180

মো.জাকির হোসেন :
কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারী) দুপুরে পুকুরে গোসল করার সময় শিশুরা এটা দেখে। পরে স্থানীয়রা বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দিলে বিকেলে পুলিশ এসে সেখানে অবস্থান নিয়ে সেনাবাহিনীকে অবহিত করে সহযোগীতা চায়।
দেবপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন জানান, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কামাল গাজী বাড়ির সামাদ মিয়ার মালিকানাধীন একটি পুকুরে রোববার দুপুরে শিশুরা গোসল করার সময় লোহা জাতীয় বস্তুটি দেখে। এসময় স্থানীয় গ্রামবাসী এসে শেল জাতীয় বস্তু নিশ্চিত হয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দেয়।
পরে এসআই নন্দন চন্দ্র সরকার ও এএসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বিকেল ৪ টায় এসে সেখানে অবস্থান নেয়। এসআই নন্দন চন্দ্র সরকার জানান, এটা একটি অবিস্ফোরিত মর্টার শেল। মুক্তিযুদ্ধের সময় এটার ব্যবহার হতে পারে।
তিনি আরো বলেন, ময়নামতি সেনানিবাসের বিস্ফোরক ইউনিটে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লায় পুকুর থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

তারিখ : ০৭:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০