০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ ২ জন আটক

  • তারিখ : ০২:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 405

স্টাফ রিপোর্টার:

পৃথক দুটি অভিযানে জেলা সদর ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা এবং ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লা সদরের আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দত্তপাকুটিয়া গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আবু সাইদ(২৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক অন্য আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বাতাবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৪০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানার মথুরাপুর গ্রামের মোঃ ইলিয়াস আলীর ছেলে মোঃ ইয়াকুব আমজাদ রকি(২০)। আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ ২ জন আটক

তারিখ : ০২:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২