০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় বিরিয়ানি বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

  • তারিখ : ০২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • / 486

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় শবে বরাতের রাতে মসজিদে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মাসুক মিয়া (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মাঝিগাছা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) শবে বরাতের রাতে স্থানীয় মসজিদে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে মাসুক মিয়ার সঙ্গে প্রতিবেশী নাসিরের কথা কাটাকাটি হয়। এনিয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে ফের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা।

এ সময় নাসির ও তার সহযোগী মামুনসহ আরও ৫-৬ জন যুবক মাসুককে মারধর শুরু করে। একপর্যায়ে তারা মাসুককে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্ত নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় বিরিয়ানি বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

তারিখ : ০২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২