০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে ফের আগুন, আতংকে শিক্ষার্থীরা

  • তারিখ : ০৪:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / 359

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন পাহাড়ে এই নিয়ে পরপর তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পূর্ব পাশের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, দুপুর ১২ টার সময় এই আগুনের সূত্রপাত হয়। পাহাড়ে ঝরে যাওয়া শুকনো পাতা থাকার কারণে খুব দ্রুত চারপাশে আগুন ছড়িয়ে পরে। দীর্ঘক্ষণ আগুন জ্বলে কালো বর্ণ ধারণ করেছে আশেপাশের গাছপালা। ফলশ্রুতিতে আতংক বিরাজ করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। পরে ফায়ার সার্ভিসের ১০ জন কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের এই ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থী মাহাবুর রহমান বলেন, বার বার আগুন লাগার এই ঘটনাগুলো আমাদের মাঝে দুশ্চিন্তা সৃষ্টি করে। প্রশাসনের উচিত বড় কিছু হওয়ার আগে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যে বা যাহারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা।

পরপর আগুন লাগার বিষয়ে জানতে চাইলে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা তাক্ষৎণিক পদক্ষেপ গ্রহণ করি এবং আজকেও আপনারা দেখতে পেয়েছেন ফায়ার সার্ভিস এসে আমাদের সহোযোগিতা করেছে। আগুনের ভয়াবহতা কাটার পর আমরা কিছু আলামত সংগ্রহ করেছি এবং পরিবর্তীতে এগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ মারুফ বলেন, আগুনের সংবাদ পাওয়ার পর পরই আমরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই। সেই সময় আগুনের ভয়াবহতা তেমন ছিলো না। যতটুকু ছিলো স্থানীয়দের সহযোগিতায় ও আমাদের ফায়ার বিটার দিয়ে সেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছি। তবে উৎস দেখে ধারণা করা যায়, বিড়ি সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে এই আগুনের সূত্রপাত।

শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে ফের আগুন, আতংকে শিক্ষার্থীরা

তারিখ : ০৪:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩