০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় স্কুল ছাত্রীকে অপহরণ, গ্রেফতার- ২

  • তারিখ : ০৭:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / 1704

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা কোতয়ালী থানাধীন ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের সময় ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন পল্টারপাড় থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

সূত্রে জানা যায় , অপহৃত শিক্ষার্থী মিনা (ছদ্মনাম) কোতয়ালী থানাধীন ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে অশোকতলা রেলগেইট এলাকায় পৌঁছালে অপহরণকারীরা এস.এস.সি পরীক্ষার্থীকে জোরপূর্বক সাদা রংয়ের একটি পুরাতন মাইক্রো গাড়ীতে করে টেনে হিঁচড়ে অপহরণ করে নিয়ে যায়।

মাইক্রো গাড়ীটি সদর দক্ষিণ থানাধীন বিজয়পুর বাজার সংলগ্ন পল্টারপাড় এলাকায় পৌঁছালে এস.এস.সি পরীক্ষার্থী চিৎকার দেয়। তখন স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে গাড়ীটির পিছু ধাওয়া করে এবং পাশাপাশি বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। তাৎক্ষণিক এসআই বিলাল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় (মোবাইল-২) ডিউটিরত থাকাবস্থায় অফিসার ইনচার্জের মাধ্যমে অভিযান পরিচালনা করে মাইক্রো বাসটি আটক করার পাশাপাশি আসামীদেরকেও গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন- সদর দক্ষিণের দূর্গাপুর এলাকার কামাল হোসেনের ছেলে বায়েজিদ হোসেন বাবু (২৬), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ খাদেমুল বাহার জানান, অপহরণকারীদের গ্রেফতারের পর এস.এস.সি পরীক্ষার্থীকে হেফাজতে নেয়ার পাশাপাশি তার ইচ্ছা অনুযায়ী দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করি এবং আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

কুমিল্লায় স্কুল ছাত্রীকে অপহরণ, গ্রেফতার- ২

তারিখ : ০৭:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪