০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিণে ৯’শ কৃষককে রোপা আমন প্রণোদনা প্রদান

  • তারিখ : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / 716

নিজস্ব প্রতিবেদক।।

চলতি বছর রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে উপজেলার সাতটি ইউনিয়নের ৯’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পেয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনার আওতায় একজন কৃষক চাষের জন্য রোপা আমন ধানের উচ্চফলনশীল (উফশী) জাতের প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পেয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম এর সভাপতিত্বে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।
স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জোনায়েদ কবির খান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে ৯’শ কৃষককে রোপা আমন প্রণোদনা প্রদান

তারিখ : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪