১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

লালমাই সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে শিক্ষক পরিষদের ফুল দিয়ে বরণ

  • তারিখ : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • / 2428

সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী । অধ্যক্ষ হিসেবে যোগদানের পর সোমবার ছিল প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী’র প্রথম কর্মদিবস। সকাল নয়টায় অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের স্মৃতি মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় লালমাই সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সোলেমান চৌধুরীর নেতৃত্বে শিক্ষক পরিষদ অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী কে ফুল দিয়ে বরণ করে নেয়। এছাড়া হিসাব বিজ্ঞান,ব্যবস্থাপনা বিভাগ,মার্কেটিং বিভাগ ও ইংরেজী বিভাগ এর শিক্ষকবৃন্দ অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে। অধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার কে শ্রদ্ধার সাথে স্বরণ করে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি মহোদয়ের আন্তরিকতায় লালমাই কলেজ সরকারি করণ হয়েছে। মন্ত্রী মহোদয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সকলে আন্তরিকতার সাথে কলেজের উন্নয়নে কাজ করতে হবে। প্রতিষ্ঠানটির ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ও শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

লালমাই সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে শিক্ষক পরিষদের ফুল দিয়ে বরণ

তারিখ : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০