০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে ৫ হাজার অসহায় পরিবারের মাঝে আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ শুরু

  • তারিখ : ১২:০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
  • / 1811

নিজস্ব প্রতিবেদক :
করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন সহ লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সমাজের দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। দেশের এ ক্রান্তিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা আওয়ামী লীগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি’র দিক নির্দেশনায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাত ইউনিয়নের ৫ হাজার অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল ৫ কেজি,গম ১০ কেজি,আলু ২ কেজি,চিনি ১ কেজি,সেমাই ১ প্যাকেট,পেয়াজ ১ কেজি,তেল আধা কেজি,সাবান ১ টা) বিতরণ কাজ শুরু করেছে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ।

৬ রমজান বৃহস্পতিবার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়। আগামী ২ দিনের মধ্যে ধারাবাহিকভাবে বাকি সকল ইউনিয়নের দায়িত্বশীলদের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ ।

উল্লেখ্য: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ করোনা পরিস্থিতির শুরুতেও উপজেলার ৭ ইউনিয়নে এগারো শত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে ৫ হাজার অসহায় পরিবারের মাঝে আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ শুরু

তারিখ : ১২:০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০