০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মাদ্রাসা কর্মচারীর গলায় জুতার মালা : সেই ইউপি চেয়ারম্যান ও সদস্য বরখাস্ত

  • তারিখ : ০৭:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • / 932

ক্ষমতার অপব্যবহার, মারধরের ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তফা রাড়ী এবং একই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদ দেওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মধ্য খাজুরিয়া দাখিল মাদ্রাসার নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. শহীদুল ইসলামকে লাঠি, জুতা ও ঝাড়ু ব্যবহার করে শারীরিকভাবে লাঞ্ছিত, ৫০ হাজার টাকা চাঁদা দাবি, জুতার মালা পরিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে পৃথক আদেশে প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ সহায়তা এবং ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও দুজন ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন—খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য পূর্ণিমা রানী বণিক।

শেয়ার করুন

মাদ্রাসা কর্মচারীর গলায় জুতার মালা : সেই ইউপি চেয়ারম্যান ও সদস্য বরখাস্ত

তারিখ : ০৭:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০