০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মনোহরগঞ্জে করোনার নমুনা সংগ্রহকারী টিমের ওপর হামলা

  • তারিখ : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / 580

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুইজন নারী চিকিৎসককেও লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওরা গ্রামে এই ঘটনা ঘটে বেলা ৩ টার দিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরির্দশক মো.জাফর ইকবাল।

তিনি জানান, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবসা গ্রহণের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী জানান, বিপুলাসার এলাকায় আমাদের এক পজেটিভ রোগীর ১৮ দিন হয়ে গেছে। তাকে ১৪ দিন পরই সুস্থ ঘোষণা করার কথা। এমন অবস্থায় আমাদের নমুনা সংগ্রহকারী একটি টিম উপজেলার লক্ষণপুর থেকে নমুনা সংগ্রহ করে  নাথেরপেটুয়ায় নমুনা সংগ্রহ করতে যাচ্ছিল। সেখানে যাওয়ার সময় আমি তাদের নির্দেশ দেই, যেহেতু ওই এলাকার সামনে দিয়ে যাচ্ছেন, তাহলে ওই রোগীকে সুস্থ ঘোষণা করার আগে একটা নমুনা সংগ্রহ করে নিন।

ডা.নিসর্গ মেরাজ চৌধুরী আরো জানান, বৃষ্টিতে কাঁদা মাটির কারনে গাড়ি রোগীর বাড়ি পর্যন্ত যেতে পারছে না,  তাই রোগীকে তার গ্রামের পাশেই একটি স্কুল মাঠে আসতে বলা হয়। রোগীকে মাস্ক, গ্লাভস পড়ে হেঁটে একা আসতে বলা হয়। সে সেভাবেই আসে। এরপর তার নমুনা সংগ্রহের সময় স্থানীয় একদল লোক আমাদের টিমকে ঘিরে ধরে।

এ সময় তারা বলে কার পারমিশনে এখানে নমুনা সংগ্রহ করতে এসেছেন? ওই টিমে দুজন মহিলা ডাক্তারও ছিলো। লোকগুলো তাদের সাথেও বাজে ব্যবহার করে। পরে দুইজন মহিলা চিকিৎসকদের রক্ষার চেষ্টাকালে স্বাস্থ্য সহকারীকেও তারা মারার জন্য উদ্দত হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ, প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় টিম সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসে।

তিনি আরো জানান, এই ঘটনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ায় জন্য দোষীদের কঠোর বিচারের দাবি জানানো হচ্ছে।

শেয়ার করুন

মনোহরগঞ্জে করোনার নমুনা সংগ্রহকারী টিমের ওপর হামলা

তারিখ : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০