০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে প্রবাসীদের উদ্যোগে সাড়ে ৬শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

  • তারিখ : ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • / 600

কুমিল্লা উত্তর প্রতিনিধি :

উভ: কুমিল্লার দেবিদ্বারে প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় কর্মহীন সাড়ে ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন অসহায় বিপন্ন পরিবার গুলোর মাঝে সিঙ্গাপুর, সাউদি আরব, ওমান, বাহরাইন, কয়েত,কাতার, মালয়েশিয়াসহ ৮টি দেশে কর্মরত ৭১জন প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

শনিবার দুপুরে উপজেলার ভিংলাবাড়ী জামেয়া হাসানিয়া মাদ্রাসা মাঠে বৃত্ত একে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী দেয়া হয়। এ ছাড়া একই এলাকার পৃথক আরো দুটি স্পটে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ভিংলাবাড়ী সমাজ কল্যান পরিষদের সার্বিক তত্তাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব এমএ কাইয়ুম ভূইয়া, হাজী সায়েদুর রহমান ভূইয়া সবুর, ফিরোজ আহাম্মেদ, শামিম আহাম্মদ ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য: করোনা ভাইরাস পরিস্থিতির শুরুতে সমাজের বিত্তবানরা অহসায় পরিবার গুলোকে খাদ্য সামগ্রী প্রদান করলেও লকডাউন সিথিল হওয়ার পর তা বন্ধ করে দেয়। এমতাবস্থায় বিপন্ন এসব পরিবার গুলো বিপাকে পড়ে। এমন দুর্দিনে প্রবাসীরা নিজেরা লকডাউনে গৃহবন্দি থাকলেও এলাকার অসহায় মানুষ গুলোকে নিজেদের কষ্টার্জিত রেমিটেন্স থেকে সাড়ে ৬শ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন।

শেয়ার করুন

কুমিল্লার দেবিদ্বারে প্রবাসীদের উদ্যোগে সাড়ে ৬শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

তারিখ : ০৫:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০