০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

অতিরিক্ত ভাড়া নেওয়ায় কুমিল্লায় ২ বাস কাউন্টারকে অর্থদণ্ড

  • তারিখ : ১০:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • / 782

স্টাফ রিপোর্টার ।।
সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানায় শ্যামলী পরিবহনসহ দুই বাস কাউন্টার ও দুই বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও হোটেল নুরজাহান সংলগ্ন বাসস্ট্যান্টে এই দণ্ডাদেশ দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নুরজাহান হোটেল সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার সচিন, হানিফ পরিবহনের ঢাকাগামী বাসের চালক মো: আরিফ, ইসলামিয়া হোটেল সংলগ্ন গ্রামবাংলা বাস কাউন্টারের ম্যানেজার সালাউদ্দিন ও ঢাকা-ফেনী যাত্রীসেবার ফেনীগামী বাসের চালক জামাল উদ্দিন।

অভিযানের সময় মাস্কবিহীন চলাচল করা চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই সোহেল মিয়া ও সদর দক্ষিণ উপজেলার নাজির মনিরুল ইসলাম।

শেয়ার করুন

অতিরিক্ত ভাড়া নেওয়ায় কুমিল্লায় ২ বাস কাউন্টারকে অর্থদণ্ড

তারিখ : ১০:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০