০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

অভাবের তাড়নায় বৃদ্ধ বাবার আত্মহত্যা!

  • তারিখ : ০৫:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
  • / 749

নাঙ্গলকোট প্রতিনিধি :
অভাবের কারণে আবুল খায়ের (৬৮) নামের এক বৃদ্ধ বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্ধাছী গ্রামের ওই বৃদ্ধ কীটনাষক পান করে মারা গেছেন।

আজ মঙ্গলবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবুল খায়েরের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে সন্তানদের সঙ্গে তার ঝগড়া লেগেই থাকত। এর জেরে গতকাল সোমবার তারাবির নামাজের পর কীটনাশক পান করে আত্মহত্যা করেন ওই বাবা।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খন্দকার আমাদের সময়কে বলেন, ‘সন্তানদের সঙ্গে বাবার (আবুল খায়ের) মনোমালিন্য আছে। সন্তানদের অর্থনীতি মোটামুটি ভালো। তবুও আর্থিকভাবে সন্তানরা বাবাকে সহযোগিতা করতেন না। এ কারণে বৃদ্ধ একটি জড়াজীর্ণ ঘরে থাকতেন। ঘরটি মানুষ বসবাস করার মতো না। সন্তানরা তার বাবাকে সহযোগিতা না করার কারণে হয়তো মনের ক্ষোভে তিনি আত্মহত্যা করছেন।’

আনোয়ার হোসেন খন্দকার আরও বলেন, ‘খবর পেয়ে রাতেই আবুল খায়েরের লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

শেয়ার করুন

অভাবের তাড়নায় বৃদ্ধ বাবার আত্মহত্যা!

তারিখ : ০৫:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০