০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন ওসি প্রদীপ

  • তারিখ : ০৮:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / 456

বিশেষ সংবাদদাতা :

চাঞ্চল্যকর ও আলোচিত সিনহা হত্যা মামলার শুনানির সময়, কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ।

সোমবার (২৩ আগস্ট), কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলার সময় এই ঘটনা ঘটে। প্রদীপের কথা বলার একচি ছবি একাত্তরের হাতে এসেছে।

ছবিতে দেখা যাচ্ছে, আদালত কক্ষের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন বরখাস্ত ওসি প্রদীপ। এ সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে ছিলেন।

নাম প্রকাশ না করা শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, মোবাইল ফোনে একের পর এক কল করে কথা বলেছেন, সিনহা হত্যা মামলার এই আসামি। পরনে ছিলো কালো পোলো শার্ট।

খবর নিয়ে জানা গেছে, বরাখাস্ত ওসি প্রদীপকে মোবাইল ফোনটি সরবরাহ করেছিলেন সেখানেই দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল।

বিচার বিভাগীয় বাতায়নে দেওয়া আদালতের আচরণবিধিতে বলা হয়েছে, আদালত চলাকালীন সময়ে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। অর্থাৎ, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

এদিকে, আদালতের বাইরে সাংবাদিকদের ছবি তুলতে দেখে বিরক্তি নিয়ে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ বলেন ‘আমাকে নতুন করে চেনানোর দরকার নেই’।

মঙ্গলবার (২৪ আগস্ট) মামলার সাক্ষগ্রহনের দ্বিতীয় দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

একাত্তর

শেয়ার করুন

কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন ওসি প্রদীপ

তারিখ : ০৮:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১