০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় অসচ্ছল ক্রীড়াবিদদের অনুদানের চেক তুলে দেন ডিসি আবুল ফজল মীর

  • তারিখ : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 431

দেলোয়ার হোসেন জাকির :

কুমিল্লায় অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় হতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে কুমিল্লার অস্বচ্ছল, আহত ও দুস্থ ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

৫ আগস্ট বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ জন অসচ্ছল ক্রীড়াবিদকে জনপ্রতি ২৪ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

জেলা প্রশাসনের আয়োজনে এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সেেহযাগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান।

চেক বিতরণ কালে জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বঙ্গবন্ধু তাঁর ব্যক্তিগত জীবনে মুক্তিযোদ্ধা এবং ক্রীড়ামোদিদের তৎকালীন সময়ে অনেক বেশী মূল্যায়ন করেছিলেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার অসচ্ছল ক্রীড়াবিদ বা ক্রীড়াসেবীদের আর্থিক অনুদান করছি।

শেয়ার করুন

কুমিল্লায় অসচ্ছল ক্রীড়াবিদদের অনুদানের চেক তুলে দেন ডিসি আবুল ফজল মীর

তারিখ : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০