০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ১০:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / 498

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে জেলার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ২০ কেজি গাঁজা ও কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে ৭শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশের এস আই শাহীন কাদির সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নালঘর এলাকা অভিযান চালায়।

এসময় চৌদ্দগ্রাম থেকে আগত একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজি চালাক দৌড়ে পালানোর চেষ্ঠা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। পরে সিএনজিটি তল্লাসী চালিয়ে বস্তায় রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউসুফ (২৫), সে চৌদ্দগ্রাম উপজেলার কিং সফুরা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

এদিকে গোয়েন্দা পুলিশের আরেকটি দল কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭শত পিস ইয়াবাসহ ইমাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

শেয়ার করুন

কুমিল্লায় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ১০:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১