০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

  • তারিখ : ০২:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / 649

কুমিল্লা প্রতিনিধি :

ড্রেজার দিয়ে পুকুর পাড়ে বাঁধ দেয়ার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শফিকুর রহমান (৩৩)। তার বাবার নাম মোখলেছুর রহমান। ঘটনাস্থলের পাশেই তার বাড়ি।
প্রত্যক্ষদর্শী এনামুল হক সবুজ জানান, সকাল থেকে ড্রেজার দিয়ে পুকুরের পাড় ভরাট করার কাজ চলছিলো।

এ সময় হঠাৎ করে পুকুরপাড়টি গাছসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে শফিক নিহত হন। পরে স্থানীয়রা মাটি সরিয়ে শফিকের মরদেহ উদ্ধার করে।

নিহত শফিকের বাবা মোখলেস কান্নারত কণ্ঠে বলেন, ‘আমার পোলাডা বছর তিনেক আগে বিয়া করছে। ছয়মাস আগে একটা নাতি হইছে। অহন আমার নাতিডার কি অইবো’।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

কুমিল্লায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

তারিখ : ০২:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১