১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে লালমাই ভূমি অফিসের পাঁচ কর্মচারীকে বদলি

  • তারিখ : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 699

ঘুষ নেওয়ার অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলার ভূমি অফিসের পাঁচ কর্মচারীকে বদলি করা হয়েছে। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তারসহ বদলি হওয়া সবার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি করা হয়েছে। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, কুমিল্লার রেভিনিউ ডেপুটি কালেকক্টর (আরডিসি) ফাহরিয়া ইসলাম স্বাক্ষরিত তিনটি বদলির আদেশে অভিযুক্ত পাঁচজনকে বদলি করা হয়। লালমাই উপজেলার ভূমি অফিস থেকে বদলি করে জারিকারক মো. খোরশেদ আলমকে মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং সার্ভেয়ার মো. মঞ্জুর হোসেনকে মেঘনা উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়। আর কম্পিউটার অপারেটর মো. আতিকুর রহমান সরকারকে মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস, অফিস সহায়ক কাউছার আল রোমেনকে লালচাঁদপুর ইউনিয়ন ভূমি অফিস ও অফিস সহায়ক মো. শাহ আলমকে নাওতলা ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, অভিযোগের প্রেক্ষিতে পাঁচজনকে বদলির পাশাপাশি অভিযোগের সত্যতা তদন্ত করতে কমিটি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী জড়িতদের শাস্তি আওতায় আনা হবে।

সূত্র : কুমিল্লার কাগজ

শেয়ার করুন

ঘুষ নেওয়ার অভিযোগে লালমাই ভূমি অফিসের পাঁচ কর্মচারীকে বদলি

তারিখ : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪