০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ঘুষ নেওয়ায় এলজিইডির কর্মকর্তা চাকরিচ্যুত, বরখাস্ত ২

  • তারিখ : ১১:৫২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • / 384

বরগুনা: ঘুষ নেওয়ার ঘটনায় বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কর্মকর্তাকে চাকরিচ্যুত ও দু’জনকে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুত কর্মকর্তা হলেন-বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মেকানিক্যাল ফোরম্যান মো. জিয়াউর রহমান।

বরখাস্ত দুই কর্মকর্তা হলেন-এলজিইডির সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ুন কবির।

নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা জেলা এলজিইডি, সদর উপজেলা এলজিইডি ও আমতলী উপজেলা এলজিইডি কার্যালয়ের কয়েকটি ঘুষের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

বাংলা নিউজ টোয়েন্টিফোর

শেয়ার করুন

ঘুষ নেওয়ায় এলজিইডির কর্মকর্তা চাকরিচ্যুত, বরখাস্ত ২

তারিখ : ১১:৫২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১