১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

চৌদ্দগ্রামে সামিয়া ট্রাক হোটেল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার আটক ২

  • তারিখ : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • / 549

সোহাগ মিয়াজী :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকার সাবা সামিয়া ট্রাক হোটেল থেকে ১০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো; উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আনা মিয়ার ছেলে মঞ্জু মিয়া ও ঈশানচন্দ্রনগর গ্রামের তোয়ান মিয়ার ছেলে সুজন মিয়া। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর সাবা সামিয়া ট্রাক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় প্যাকেটভর্তি ১০ কেজি গাঁজাসহ হোটেল মালিক মঞ্জু মিয়া ও তার সহযোগী সুজন মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। যারা মাদকের সাথে জড়িত তাদের সাথে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে’

শেয়ার করুন

চৌদ্দগ্রামে সামিয়া ট্রাক হোটেল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার আটক ২

তারিখ : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১