১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

তিশা প্লাস ও তিশা প্লাটিনামের উদ্যোগে ৪’শ শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণ

  • তারিখ : ০৩:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • / 1442

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ :

তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে মঙ্গলবার (২৮ রমজান) কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড কার্যালয়ে ঢাকা-কুমিল্লা ও কুমিল্লা-চট্রগ্রাম রুটের ৪’শ জন বাস শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু, তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে,জাফর হোসেন শিপন,পরিচালক হানিফ মিয়া দুলাল, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইউনুস মিয়া সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতিতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও মানবিক কারণে তিশা প্লাস ও তিশা প্লাটিনাম এর ৪’শ শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পৌঁছে দিয়েছি। গত বছর করোনা পরিস্থিতিতেও শ্রমিকদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, ভবিষ্যৎতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তিশা প্লাস ও তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে বলেন,করোনা পরিস্থিতির কারণে ট্রান্সপোর্ট বন্ধ থাকলেও মানবিক কারণে তিশা প্লাস কর্তৃপক্ষ শ্রমিকদের পাশ দাঁড়িয়েছে। সামনে পথচলায় সকলের আশির্বাদ কামনা করেন তিনি।

শেয়ার করুন

তিশা প্লাস ও তিশা প্লাটিনামের উদ্যোগে ৪’শ শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণ

তারিখ : ০৩:৩৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১