১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর জয়

  • তারিখ : ১১:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 807

কুমিল্লা দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদ বিপুল ভোটে জয়ী হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠ করতে এবং ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা বলয় তৈরিতে, র‌্যাব, পুলিশ, বিজিবি, ষ্ট্রাইকিং ফোর্স এবং আনসারসহ প্রায় সহস্রাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। বেলা ১২টার পর কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য হয়ে পড়ে।

রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেসরকারি ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ মোট ভোট পেয়েছেন ৯৫ হাজার ৫৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এ,এফ,এম তারেক মুন্সী পেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট, নৌকা প্রার্থী এগিয়ে আছে ৩৬ হাজার ৪২২ ভোটে।

এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ৭৮১ ভোট এবং স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আব্দুল হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট। বাতিল ভোট ২ হাজার ১২৯ ভোট এবং মোট ভোট পড়ে ১ লাখ ৫৬ হাজার ৪০ ভোট। ৪৬.৮৬ শতাংশ ভোট পড়েছে।

গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

নির্বাচন চলাকালে উপজেলার বক্রিকান্দি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১১টায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ প্রবেশের পরপরই বিএনপি’র সমর্থকরা বাঁধা প্রদান করায় উভয় পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

শেয়ার করুন

দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর জয়

তারিখ : ১১:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১