০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বাঙ্গরায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ০২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • / 345
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে ১৬ কেজি ৫০০ গ্রাম গঁাজা ও একটি সিএনজিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা, জানঘর ও হায়দরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই তিন মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ মোস্তফা (৫৩), হায়দরাবাদ গ্রামের জাহের মিয়ার স্ত্রী আয়েশা বেগম ও জেলার দেবিদ্বার উপজেলার বড় শালঘর গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে মোঃ মনির (৫২)।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মুরাদনগর সার্কেলের তদারকিতে বাঙ্গরা বাজার থানার সাবইন্সপেক্টর কাজী মোঃ শাহনেওয়াজ, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, রনি চৌধুরীর নেতৃত্বে এ. এস. আই জুয়েল রানা চৌধুরী সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা, জানঘর ও হায়দরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মোস্তফকে, ১২ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ মনিরকে এবং ০৪ কেজি গাঁজাসহ আয়েশকে আটক করা হয়।
এ সময় তিনজনের কাছ থেকে মোট ১৬ কেজি ৫০০ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোস্তফা, আয়েশা ও মনির এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রুজু করে রবিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

বাঙ্গরায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ০২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১