০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বুড়িচংয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

  • তারিখ : ০৮:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / 586

মো.জাকির হোসেন।।

র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এসময় মোটরসাইকেল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার এক সংবাদ বিজ্ঞোপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার কুমিল্ল¬ার বুড়িচং থানাধীন কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের কাছ থেকে ৪ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, জেলার দেবিদ্বার থানার চরবাখর গ্রামের মাঞ্জুরুল ইসলাম এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৪), কোতয়ালী মডেল থানার বদই গ্রামের মোঃ শাহ জাহান এর ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (১৯), বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামের আবদুল হক এর ছেলে মোঃ ফজলে রাব্বী (১৯)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেটের মাধ্যমে চোরাই মোটরসাইকেল কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

বুড়িচংয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

তারিখ : ০৮:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১