১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মনোহরগঞ্জে হাজীপুরা মাদ্রাসায় খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে তাহ্লীল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • তারিখ : ০৮:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 693

আকবর হোসেন, মনোহরগঞ্জ :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে অবস্থিত হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে প্রতিবছরের ন্যায় প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন বালা মছিবতসহ ফসলাদির ক্ষয়ক্ষতি থেকে উদ্ধার, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সার্বিক কল্যাণ এবং দেশ ও জাতির কল্যাণে এবং করোনা ভাইরাস থেকে মুক্তির আশায় ১৬ তম বার্ষিক খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে তাহ্লীল, খতমে শেফা, দুরুদে নারীয়া ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত খতম ও দোয়ার মাহফিলে দোয়া পরিচালনা করেন পীরে কামেল শাহ্ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা খাজা মোঃ অলি উল্যাহ। দোয়া অনুষ্ঠানে আলোচনা রাখেন হযরত মাওলানা মামুনুর রশিদ আল কাফি। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ সফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো: হারুন অর রশিদ, সিলেট জালালাবাদ গ্যাস ফিল্ডের সিনিয়র বিদ্যুৎ বিশেষজ্ঞ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন মজুমদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মজুমদার, ধর্মবিষয়ক সম্পাদক মাষ্টার শাহাদাত হোসেন, মৈশাতুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ আরো অনেকে।

শেয়ার করুন

মনোহরগঞ্জে হাজীপুরা মাদ্রাসায় খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে তাহ্লীল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তারিখ : ০৮:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১