১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • তারিখ : ১০:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / 669

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি অটোরিক্সা, তিনটি ভ্যান গাড়ি, একটি বাই সাইকেল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের মোঃ বারু সওদাগরের ছেলে বদিউল আলম (৪০), একই গ্রামের মোঃ গফুর মিয়ার ছেলে নুরুন নবী (২৫), মোঃ বারু সওদাগরের ছেলে খোরশেদ আলম (৩০) ও মহরম আলীর ছেলে সাব্বির হোসেন (২১)।

রবিবার বিকেলে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন সময়ে মুরাদনগর থানা এলাকার পাড়া-মহল্লায় বাড়ি ও দোকানঘর থেকে চুরির ঘটনা ঘটে।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের নির্দেশনায় শনিবার দিবাগত রাতে আমিসহ এসআই আবু হেনা মোস্তফা রেজা ও এএসআই হানিফ সঙ্গীয়ফোর্স নিয়ে উপজেলার বাখরনগর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য বদিউল আলমকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্য মতে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি অটোরিক্সা, তিনটি ভ্যান গাড়ি, একটি বাই সাইকেল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

শেয়ার করুন

মুরাদনগরে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

তারিখ : ১০:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১