০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লালমাইয়ে ৬৯ আলেমকে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

  • তারিখ : ১০:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • / 1105

মোঃ জয়নাল আবেদীন জয় :
হতদরিদ্র ও মধ্যবিত্তদের পর এবার মসজিদের ইমামদের খাদ্য সহায়তা করলেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে তিনি উপজেলা প্রাঙ্গনে উপস্থিত ইসলামি ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক মক্তবের ৬৯জন ইমামের হাতে সরকারি খাদ্য সামগ্রী তুলে দেন।

পর্যায়ক্রমে করোনায় আর্থিক সংকটে পড়া উপজেলার মোট ৪৮২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে খাদ্য সহায়তা করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।
এরআগে মধ্যবিত্তসহ কর্মহীনদের নাম পরিচয় গোপন রেখে খাদ্য সহায়তা করতে এপ্রিলের শুরুতে হটলাইন (০১৭২৭-৭৬২০৯৩) চালু করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার। হটলাইনে এসএমএস পাঠালেই তদন্ত সাপেক্ষে মিলছে খাদ্য সহায়তা।

এপর্যন্ত হটলাইনে এসএমএস পেয়ে ১৩টি প্রবাসী পরিবারসহ ৮৪৮টি পরিবারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।
এছাড়া অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির ব্যক্তিগত উদ্যোগসহ লালমাই উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিত্তশালীরাও নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় ১৪ সহ¯্রাধিক হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

লালমাইয়ে ৬৯ আলেমকে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

তারিখ : ১০:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০