০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে খাদেমুল বাহারের নেতৃত্বে অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • তারিখ : ১১:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / 2280

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণে পাইপগান (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ সহ রিপন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন শ্রীমন্তপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে (২ ফেব্রুয়ারী) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার খাদেমুল বাহার সঙ্গীয় ফোর্স নিয়ে চৌয়ারা ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রধারী ও অস্ত্র ব্যবসায়ী রিপন কে একটি পাইপগান (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রিপন একজন সক্রিয় অস্ত্র ব্যবসায়ী এবং তার বিরুদ্ধ অস্ত্র বিক্রির নামে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে সন্ত্রাসী,অবৈধ অস্ত্রধারী ও মাদক বিরোধী চলমান অভিযান এর অংশ হিসেবে রিপনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ অভিযান চলমান থাকবে।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃত অস্ত্রধারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। অপরাধের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

সদর দক্ষিণে খাদেমুল বাহারের নেতৃত্বে অস্ত্রসহ যুবক গ্রেফতার

তারিখ : ১১:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১