০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের উত্তর রামপুরে ডাকাতির প্রস্তুতিকালে বরুড়ার দুই ডাকাত গ্রেফতার

  • তারিখ : ০৯:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / 1043

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী কুমিল্লা এসডি নিউজ ২৪ কে জানান, গতকাল দিবাগত রাত ৩ টায় উত্তর রামপুর এলাকায় সদর দক্ষিণ থানা পুলিশের মোবাইল টিম অন্ধকারে কয়েকজন লোককে ঘোরাঘুরি করাকালে চ্যালেঞ্জ করে।

তখন তারা দিগ্বিদিক দৌড়াদৌড়ি শুরু করলে তাদের মধ্যে দুইজনকে একটি মোটরসাইকেল সহ আটক করে। তাদের কাছে দুইটি ধারালো দা পাওয়া যায়। যা’ তারা ছিনতাই/ডাকাতি করতে ব্যবহার করে বলে জানায়। তারা সেসময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলেও স্বীকার করে। পলাতক কয়েকজনের নামও প্রকাশ করে।

তাদেরকে নিয়ে বিভিন্ন স্থানে সঙ্গীদের গ্রেফতারে ও অন্য ধারালো অস্ত্র সহ সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সবুজ (২৫), পিতা- মৃত আবু তাহের, সাং- খোশবাস, বরুড়া,কুমিল্লা এবং শরীফ হোসেন (২৭), পিতা – মৃত জয়নাল আবেদিন, সাং- মুগুজীপাড়া, থানা- বরুড়া, কুমিল্লা। আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণের উত্তর রামপুরে ডাকাতির প্রস্তুতিকালে বরুড়ার দুই ডাকাত গ্রেফতার

তারিখ : ০৯:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১