০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা প্রদান

  • তারিখ : ০৩:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / 587

মোস্তাকিমুল নাফিস :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুন) ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী,পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির সভাপতি ও আয়োজক কমিটির আহবায়ক খন্দকার ফরিদা ইয়াসমিন।

তিনি কুমিল্লা এসডি নিউজকে বলেন , যুব উন্নয়ন সমিতির দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা দুই শতাধিক গরীব অসহায় মানুষকে সেবা প্রদান করেছি। চিকিৎসা সেবা পেয়ে সকলে আনন্দিত। আগামী দিনেও মানুষের কল্যাণে কাজ করে যাবো।

তিনি সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির উপদেষ্টা নাইমুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসিফ আহম্মেদ, ডাক্তার সিরাজুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজনীন আক্তার শর্মা, ডাক্তার জান্নাতুল ফেরদৌস দোলা, ডাক্তার তানভীর এলাহী সহ একাধিক মেডিকেল টিম ।

শেয়ার করুন

সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউনিয়ন যুব উন্নয়ন সমিতির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা প্রদান

তারিখ : ০৩:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১