০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের সুয়াগাজীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত

  • তারিখ : ১২:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • / 677

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার রাত প্রায় ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ইউটার্ণে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছন।

নিহতরা হলেন,লক্ষ্মীপুরের হামন্দী এলাকার ফখরুল আলম দুলাল, ঢাকা বাড্ডা এলাকার মিরাজ হোসেন ও খিলগাঁও তালতলা রামপুরা এলাকার বেলাল হোসেন। বেলাল প্রাইভেট কারের চালক। আহত ব্যক্তির নাম মো. মাহবুব। তার বাড়ি লক্ষ্মীপুরের হামন্দীতে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হয়।

হাইওয়ে ওসি জানান, ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আর প্রাইভেট কারের চালক বেলাল ঢাকায় নেয়ার পথে মারা যান।

মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণের সুয়াগাজীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত

তারিখ : ১২:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১