০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

১৪ মামলার আসামি কুমিল্লা মথুরাপুরের জুয়েল ফেনীতে গ্রেফতার

  • তারিখ : ০১:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / 2184

অনলাইন ডেস্ক :

ফেনীতে মাদকসহ ১৪ মামলার আসামি গ্রেফতার ফেনীতে বিপুল পরিমাণ মাদকসহ মো. জুয়েল হোসেন (৩০) নামের ১৪ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ এলাকার মথুরাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এম রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে র্যাবকে দেখে দৌড়ে পালানোর সময় জুয়েলকে গ্রেফতার করা হয়।

পরে তার কাছে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২২ কেজি গাঁজা, ৩২ বোতল মদ ও এক হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫৯ হাজার টাকা। তার বিরুদ্ধে আদালতে ১৪ টি মামলা বিচারাধীন রয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

১৪ মামলার আসামি কুমিল্লা মথুরাপুরের জুয়েল ফেনীতে গ্রেফতার

তারিখ : ০১:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১