০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • তারিখ : ০৫:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / 434

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলী (৫৫) নামে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের নারায়ানপুর গ্রামে মাসুদ রানার বাড়ি থেকে আজ দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। হাসান আলী লালমনিরহাট জেলার মৃত হযরত আলীর ছেলে। তিনি একসময় এলাকায় জুতার দোকান পরিচালনা করতেন।

মৃত হাসান আলীর স্বজন মামুনুর রশিদ জানান, ‘আর্থিক লেনদেনের জের ধরে হাসানকে গত ৫ মার্চ মোবাইল ফোনে লালমণিরহাট থেকে গাইবান্ধায় ডেকে আনেন মাসুদ রানা। হাসানের কাছে ১৯ লাখ ৩২ হাজার টাকা পাবেন বলে তাকে নিজ বাড়িতে আটকে রাখেন মাসুদ। এরপর হাসান আলীর স্ত্রী বীথি বেগম গত ৬ এপ্রিল গাইবান্ধা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু আজ সকাল দশটার দিকে তারা খবর পান মাসুদ রানার লাশ বাড়ীতে ঝুলিয়ে রাখা হয়েছে।’

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, ‘নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাসুদ রানাকে আটক করা হয়েছে।’

শেয়ার করুন

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারিখ : ০৫:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১