০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির

ইয়ং টাইগার্স ক্রিকেট ইস্ট জোনে কুমিল্লা চ্যাম্পিয়ন

  • তারিখ : ০৫:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • / 1531

দেলোয়ার হোসেন জাকির :

ইয়ং টাইগার্স অনুর্ধ ১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় ইস্ট জোনের ফাইনালে চট্টগ্রামকে ১৩ রানে হারিয়ে কুমিল্লা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৪ নভেম্বর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনুর্ধ ১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় ইস্ট জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে টসে জিতে ব্যাট করে কুমিল্লা জেলা দল ৩২ ওভার খেলে ৭৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করে ধাইয়ান ১৬ ও সাব্বির ১৭। জয়ের লক্ষে চট্টগ্রাম জেলা দল খেলতে নেমে ২৭ ওভার খেলে ৬৬ রানে অল আউট হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লা ও রানারআপ চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল ফজল মীর, উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি, সদস্য সচিব নাসিম ইউসুফ রেইন, সাবেক জাতীয় ক্রিকেটার এইচ পি কোচ নুরুল আবেদীন নোবেল, চট্টগ্রাম জেলা ক্রিকেট কমিটির সসম্পাদক আবদুল হান্নান, চাঁদপুর জেলা কিকেট কোচ শামীম আক্তার ফারুকী, ক্রীড়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।

শেয়ার করুন

ইয়ং টাইগার্স ক্রিকেট ইস্ট জোনে কুমিল্লা চ্যাম্পিয়ন

তারিখ : ০৫:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯