০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মনোহরগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

  • তারিখ : ০১:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / 498

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার মনোহরগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতদের সকলেই সিএনজি’র যাত্রী ছিলেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌণে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী হিমাচল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস চাপায় সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যায়।

পুলিশ আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছে।

যমুনা টিভি

শেয়ার করুন

কুমিল্লার মনোহরগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

তারিখ : ০১:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১