১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় অন্ত:সত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা : স্বামী গ্রেফতার

  • তারিখ : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • / 533

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় স্বামীর নির্মম নির্যাতনে পিংকি আক্তার (২২) নামের ৮ মাসের এক অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) রাতে নগরীর ১৬ নং ওয়ার্ডের টিক্কাচর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা ওই গৃহবধূর স্বামী বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গ্রেফতার হওয়া বিল্লাল একই এলাকার বারেক মিয়ার ছেলে এবং পিংকি আক্তার প্রতিবেশী সাহিদ মিয়ার মেয়ে।

নিহতের পরিবার জানায়, প্রায় ৪ বছর আগে প্রেম করে করে ড্রাম ট্রাক চালক বিল্লাল হোসেনের (৩৭) সাথে পিংকি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই সে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো। এরই মধ্যে যৌতুক হিসেবে কয়েক দফায় তাকে টাকা দেয়া হয়।

এরই মধ্যে সে একাধিকবার তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আহত করে। এদিকে শুক্রবার রাত ১০টার দিকে আবারো যৌতুকের জন্য বিল্লাল হোসেন তার স্ত্রীকে মারধর করে।

এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পিংকির মা ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, এ ঘটনায় নিহতের মা রেহেনা বেগম বাদী হয়ে নিহতের স্বামী বিল্লাল হোসেনকে আসামি করে শনিবার মামলা দায়ের করেছেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় অন্ত:সত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা : স্বামী গ্রেফতার

তারিখ : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১