০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ইয়াবা কারবারীকে আটক করে পুলিশে দিলো বাসযাত্রী

  • তারিখ : ১২:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • / 446

মো.জাকির হোসেন :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার খন্দকার ফুট গ্যালারী এন্ড রেস্টুরেন্ট থেকে রোববার ভোর রাতে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে পুলিশ।

আটককৃত মাদক কারবারীর নাম শাকিল মোল্লা (১৯) সে পিরোজপুর জেলার নাজিরপুর থানার বুড়িখালি গ্রামের মোঃ ইমাম মোল্লার ছেলে।

দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এস আই) রাজীব চৌধূরী জানান, রাত্রিকালীন টহলকালে জাতীয় জরুরী সেবা (৯৯৯) থেকে জানানো হয় বাসযাত্রীরা এক মাদক কারবারীকে আটক করেছে। পরে ভোর সাড়ে ৪ টায় ঘটনাস্থলে পৌঁছে দেখেন সেন্টমার্টিন সেবা নামে যাত্রীবাহী একটি বাসের লোকজন মাদক কারবারীকে আটকে রেখেছে।

এ সময় মাদক কারবারীর দেহে তল্লাসী চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ তাঁকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কক্সবাজার থেকে কম মূল্যে ইয়াবা ক্রয় করে ঢাকায় বেশি দামে বিক্রি করতো।

আটককৃতের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক রোববার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

শেয়ার করুন

কুমিল্লায় ইয়াবা কারবারীকে আটক করে পুলিশে দিলো বাসযাত্রী

তারিখ : ১২:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১