০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ০২:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / 726

মো. জাকির হোসেন।।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও দুই মাদক ব্যবসায়ী এবং ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহীন কাদেরসহ একটি দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় অভিযান চালায়।

অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ীতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী গ্রামের নূরুল ইসলামের ছেলে আজম (২৬), ও একই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে জামাল (২৮)।

এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে পৃথক আরেকটি অভিযান চালিয়ে জেলার সদর দক্ষিন থানাধীন সুয়াগাজী চৌমুহুনী মোড় এম এ হামিক পেট্রোল পাম্পের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোতালেব (৩৫), সে সদর দক্ষিন উপজেলার দক্ষিন রাজাপুর এলাকারার হাজী বশির আহমদ মজুমদারের ছেলে।

উভয় ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করেন।

শেয়ার করুন

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ০২:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১