১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর দায়ের করা মামলায় ধর্ষক গ্রেফতার

  • তারিখ : ০৭:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / 685

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় চায়ের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে নারীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা সে নারীর দায়ের করা ধর্ষণ মামলায় মো. মামুন প্রকাশে চাষী মামুন(৫০) নামক এক ধর্ষককে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার (২৯ জুন) গভীর রাতে ঢাকার মীরবাগ ধর্ষক মামুনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ধর্ষক মামুন প্রকাশে চাষী মামুন বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বৃহস্পতিবার(৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

তিনি জানান, গত বছরের ডিসেম্বরের ৯ তারিখে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এসএমই ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানে অংশীদার করার কথা বলে আমেনা আক্তার নামক এক নারীকে চায়ের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে মামুন। ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়।

পরে চলতি বছরের মার্চ মাসে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের মামলা করেন ওই নারী। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার গভীর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স ঢাকার মীরবাগ থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ধর্ষক চাষী মামুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন

কুমিল্লায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর দায়ের করা মামলায় ধর্ষক গ্রেফতার

তারিখ : ০৭:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২