০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ কারবারি আটক

  • তারিখ : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / 455

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় পৃথক অভিযানে চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ নভেম্বর) ভোররাতে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব।

অভিযানে পিকআপে করে ইয়াবা পরিবহনের সময় ৮ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোঃ শামীম (৩৮) ও চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত নূর মিয়ার ছেলে মোঃ আলমগীর (৩৮)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

অপরদিকে ১০ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার চরধিপুর গ্রামের তাজুল ইসলাম সর্দারের ছেলে মোঃ শামীম (২৫) ও মোঃ রতন মেম্বারের ছেলে মোঃ কাজল (২০)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ কারবারি আটক

তারিখ : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১