০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ১২’ শ টাকার জন্য ছুরিকাঘাতে খুন, ঘাতক আটক

  • তারিখ : ০৭:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / 377

সোহাগ মিয়াজী :

কুমিল্লার চান্দিনায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন হত্যাকারী খলিল মিয়া (৩২) কে আটক করে।

নিহত রফিকুল ইসলাম (৩৮) পাশ্ববর্তী বরুড়া উপজেলার আরিফুর গ্রামের ফজল মিয়ার ছেলে। তবে দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ মায়ের সাথে চান্দিনার লতিফপুর গ্রামের মামার বাড়িতেই বসবাস করতেন তিনি। পেশায় শ্রমিক। ঘাতক খলিল মিয়া বরুড়া উপজেলার আদমপুর গ্রামের মো. হুমায়ূন এর ছেলে। সে চান্দিনার লতিফপুর গ্রামের চামড়া ব্যবসায়ী মিলন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়- নিহত রফিকুল ইসলাম এর কাছে ১২শত টাকা পাওনা ছিল খলিল মিয়া। শনিবার দুপুরে ওই পাওনা টাকার নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে খলিল মিয়া রফিকুল ইসলাম এর বুকে ছুরিকাঘাত করে।

এ সময় স্থানীয় লোকজন ঘাতক খলিলকে আটক করে এবং আহতাবস্থায় রফিকুল ইসলামকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘাতক খলিল মিয়াকে গ্রেফতার করেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

কুমিল্লায় ১২’ শ টাকার জন্য ছুরিকাঘাতে খুন, ঘাতক আটক

তারিখ : ০৭:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১