০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে যখম, তিন জামাত নেতা গ্রেফতার

  • তারিখ : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / 436

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন সজিবকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগে থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জামাতের সক্রীয় নেতাকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

এ ঘটনায় মহিন উদ্দিন সজিব বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করার পরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত তিন জামাত নেতার বাসা থেকে বিপুল পরিমান সাথী ফরম ও প্রচার পত্র উদ্ধার করে।

মামলা সুত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলা বাতিসা ইউনিয়নের পাড়াগ্রাম মসজিদের সামনে গ্রেফতারকৃত জামাত নেতা আহছান উল্লাহ, রাজা মিয়া ও মীর হোসেন জামাতের সাথী ফরম ও প্রচার পত্র বিলি করছিল।

এ সময় ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন সজিব বাধা দিলে তারা সজিবকে পিটিয়ে গুরুত্বর যখম করে।

এ সময় খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এস আই রাতুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। পরে অভিযান চালিয়ে তাদের ঘর থেকে বিপুল পরিমান সাথী ফরম ও প্রচার পত্র উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা জানান, গ্রেফতারকৃতরা জামাতের সক্রীয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে জামাতের সদস্য সংগ্রহের জন্য সাথী ফরম পুরন করছিল এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার পত্র বিলি করে আসছে। তাদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা হত্যার চেষ্টার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে যখম, তিন জামাত নেতা গ্রেফতার

তারিখ : ০৩:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১